1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে তাজিয়া মিছিলে ‘ইয়া হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে শোকের মাতম

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৪২ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধিঃ পবিত্র আশুরা উপলক্ষে যশোরে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য, শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বেলা ১১টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র আশুরা স্মরণে আলোচনা সভা, বিশেষ দোয়া ও নামাজের আয়োজন করা হয়। পরে দানবীর হাজী মো. মহসিন ইমামবাড়া কার্যনির্বাহী পরিষদের ব্যানারে একটি শোকাবহ তাজিয়া মিছিল বের করা হয়।মিছিলটি যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে দড়াটানা মোড়, চৌরাস্তা, আরএন রোডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরতলীর মুড়লী মোড়স্থ ইমামবাড়ায় গিয়ে শেষ হয়। পুরো মিছিলজুড়ে অংশগ্রহণকারীরা ‘ইয়া হোসেন’, ‘হায় হোসেন’, ‘হায় হাসান’ ধ্বনির মাধ্যমে কারবালার শোকাবহ ঘটনার স্মরণে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেন।
মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন, ফলে অনুষ্ঠান ও মিছিল শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, পবিত্র আশুরা মুসলিম উম্মাহর ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) এবং তাঁর পরিবার ও সঙ্গীদের আত্মত্যাগ সত্য, ন্যায় ও ইসলামের আদর্শ রক্ষার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে যুগে যুগে মুসলমানদের অনুপ্রাণিত করে আসছে। সেই আত্মত্যাগের স্মরণে প্রতিবছরের মতো এবারও শোক, সংযম ও ধর্মীয় মর্যাদার সঙ্গে আশুরা পালন করা হয়েছে।
মিছিলে শিয়া সম্প্রদায়ের প্রায় পাঁচ শতাধিক ধর্মপ্রাণ অনুসারী অংশ নেন। কালো পোশাক পরিহিত অনেক অংশগ্রহণকারী শোক প্রকাশের বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নেন এবং কারবালার শহীদদের আত্মত্যাগ স্মরণ করে দোয়া ও মোনাজাত করেন।
ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি, কল্যাণ এবং বিশ্বে ন্যায় ও মানবতার প্রতিষ্ঠা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park