1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুর উপজেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তারুল আলম মাস্টার

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৫৯ বার পঠিত

গাজীপুর প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রীপুর উপজেলাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী আক্তারুল আলম মাস্টার।
​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও সহমর্মিতার বার্তা নিয়ে আসে। কুরবানির প্রকৃত শিক্ষা বুকে ধারণ করে সমাজের অবহেলিত ও গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
​আক্তারুল আলম মাস্টার শ্রীপুর উপজেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “পবিত্র এই উৎসব আমাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করুক। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা—ঈদ মোবারক।”
​তিনি শুভেচ্ছা বার্তার শেষাংশে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park