1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সাতক্ষীরা তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বিতর্কিত ব্যক্তির নাম, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ফুঁসে উঠেছে স্থানীয়রা

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৮৫ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলামের বিরুদ্ধে টাকার বিনিময়ে ম্যানেজিং কমিটিতে বিতর্কিত ব্যক্তির নাম প্রস্তাব করার অভিযোগ উঠেছে। আর এই দূর্নীতিবাজ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ বাণিজ্য,স্কুলের গাছ বিক্রিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফুঁসে উঠেছেন অবিভাবকসহ স্থানীয়রা।

সরেজমিনে স্থানীয়দের সূত্রে জানা যায়,বিতর্কিত এই প্রধান শিক্ষক তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের যোগদান করার পর থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি নিয়োগ বাণিজ্য, স্কুলের লক্ষ লক্ষ টাকার গাছ বিক্রি, স্কুল ফান্ডের টাকা আত্মসাৎ করে শহরে জমি ক্রয় করে গড়ে তুলেছেন আলিশান বাড়ি। সে সময় তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে একাধিক লিখিত অভিযোগ করলেও অদ্যবদি কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তারা আরও জানান,বর্তমানে বিদ্যালয়টিতে নিয়মিত ম্যানেজিং কমিটি না থাকায় দুর্নীতিবাজ প্রধান শিক্ষক গত ৪/৬/২০২৬ তারিখে ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে অনলাইনে আবেদন করেন। সেখানে টাকার বিনিময়ে আওয়ামী লীগের দোসর এস,এম মাহবুবুর রহমানের নাম প্রস্তাব করে যশোর শিক্ষা বোর্ডে পাঠান তিনি । পরবর্তীতে এই বিতর্কিত ব্যক্তিকে বোর্ড সভাপতি মনোনীত করেন।
বিষয়টি আমরা অবিভাবকসহ স্থানীয়রা প্রধান শিক্ষককের নিকট বিতর্কিত ব্যক্তির নাম দেওয়ার কারন জানতে চাইলে তিনি কোন সৎউত্তর না দিয়ে আমাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।
তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোর্তজা হাসান লিটন বলেন, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলামের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আমি প্রতিবাদ করায় আমাকে ষড়যন্ত্র করে হয়রানি করে আসছেন তিনি, স্কুলের একজন আয়া মাসের পর মাস স্কুলে না আসলেও দুর্নীতিবাজ প্রধান শিক্ষক তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে তার হাজিরা খাতায় স্বাক্ষর করে
অতিথির মর্যাদা দিয়ে তার বেতন বাড়িতে পৌঁছে দিয়ে আসেন।
আমরা এই আওয়ামী লীগের দোসর দুর্নীতিবাজ প্রধান শিক্ষককের বিরুদ্ধে তদন্ত পূর্বক অপসারণ দাবী জানাচ্ছি।
ঘটনাটি জানতে প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলামের নিকট জানতে চাইলে তিনি জানান,আমার জানা মতে মাহবুবুর রহমান বিএনপির রাজনীতির সাথে জড়িত তাই তাকে প্রস্তাব করা হয়েছে,তার নিকট থেকে কোন টাকা নেওয়া হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park