1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

বেনাপোল দিয়ে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৭২ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: ভারতের নবনিযুক্ত হাইকমিশনার এইচ.ই. শ্রী দীনেশ ত্রিবেদী স্থলপথে বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসছেন। এ সময় তাঁর সঙ্গে থাকবেন স্ত্রী মৃণাল ত্রিবেদী।
শুক্রবার (১২ জুন) তিনি সপরিবারে বাংলাদেশে প্রবেশ করবেন। তাঁর এই আগমনকে কেন্দ্র করে দেশের সীমান্ত অঞ্চল ও যাতায়াতের রুটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ সরকার।সংশ্লিষ্ট সরকারি ও কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার অনুবিভাগ থেকে ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বেনাপোল স্থানীয় প্রশাসনকে এই ভিআইপি মুভমেন্টের ব্যাপারে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রটোকল নিশ্চিত করার জন্য নির্দেশনা পাঠানো হয়েছে।এরই ধারাবাহিকতায় যশোরের শার্শা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে গত ১১ জুন এক জরুরি চিঠির মাধ্যমে বেনাপোল কাস্টমস হাউস, বেনাপোল পোর্ট থানা, ইমিগ্রেশন ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কোম্পানি কমান্ডারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সর্বোচ্চ সতর্ক ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
ভারতীয় হাইকমিশনের কূটনৈতিক বার্তা অনুযায়ী, নতুন হাইকমিশনারকে স্বাগত জানাতে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার মি. পবনকুমার তুলসীদাস বাধে এবং সেকেন্ড সেক্রেটারি মি. গৌরব আগরওয়ালসহ একটি উচ্চপর্যায়ের কূটনৈতিক দল ইতিমধ্যেই ঢাকা থেকে সড়কপথে যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা বৃহস্পতিবার (১১ জুন)
রাতে যশোরে অবস্থান করবেন এবং ১২ জুন সকালে বেনাপোল সীমান্তে উপস্থিত হয়ে নতুন হাইকমিশনার, তাঁর স্ত্রী ও সফরসঙ্গীদের স্বাগত জানাবেন।
সীমান্তের আনুষ্ঠানিকতা ও স্বাগত প্রক্রিয়া শেষ করে ভারতের নতুন হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী সড়কপথেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং একই দিন (১২ জুন) বিকেলে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের মনোনীত হাইকমিশনারের সফরকে কেন্দ্র করে বেনাপোল চেকপোস্ট ও তৎসংলগ্ন যশোর-ঢাকা মহাসড়কে পুলিশের বিশেষ এ্যাসকোর্টসহ নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park