1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান নির্বাচনের মহা নায়ক মোহাম্মদ রবিউল হোসেনের নির্বাচনী প্রচারণা ২০২৬।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৯৪ বার পঠিত

মোঃ সাব্বির হোসেনঃ মাস্কাট, ওমান – বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রার্থী মোহাম্মদ রবিউল হোসেন ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। তিনি সম্মানিত আজীবন সদস্য ও সাধারণ সদস্যদের কাছে আবেদন জানিয়েছেন তাদের মূল্যবান ভোট দিয়ে তাকে প্রবাসীদের পাশে কাজ করার সুযোগ দেওয়ার জন্য।

মোহাম্মদ রবিউল বলেন, “আমার লক্ষ্য হবে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানকে আরও সক্রিয়, আধুনিক এবং মানবিক একটি কমিউনিটি প্ল্যাটফর্মে রূপান্তর করা।”

তিনি তার কাজের প্রধান পরিকল্পনাগুলো তুলে ধরেছেন, যার মধ্যে রয়েছে:

– প্রবাসীদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা
– প্রবাসীদের জন্য ওয়েলফেয়ার ও লাইফ ইন্স্যুরেন্স সচেতনতা বৃদ্ধি করা
– উপদেষ্টা পরিষদ গঠন করা
– মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া সহজ করা
– প্রবাসী সহায়তা ফান্ড গঠন করা
– সোশ্যাল ক্লাবের ডিজিটালাইজেশন করা
– অনিয়ম প্রতিরোধ ও আইনি সহায়তা প্রদান করা

মোহাম্মদ রবিউল হোসেন বলেন, “আমরা সবাই বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিনিধি। আমাদের ঐক্য, সচেতনতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি শক্তিশালী ও সম্মানজনক বাংলাদেশি কমিউনিটি গড়ে তোলা সম্ভব।”

নির্বাচন ২৭ মার্চ ২০২৬ অনুষ্ঠিত হবে এবং মোহাম্মদ রবিউলের ব্যালট নম্বর ১২।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park