1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদে যশোরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্টিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধিঃ শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।সমাবেশে বক্তারা বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ড পুরো সমাজকে নাড়া দিয়েছে। এ ঘটনায় জড়িত আসামিদের আটক করায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানানো হলেও দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সকলকে সচেতন হতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে সে বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্টদের আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং বিচার নিশ্চিতের দাবিতে ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park