
আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুরঃ অল্প সময়ে,স্বপ্ল খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে”গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার তুলে ধরেন,এই উপজেলার হাল চিত্র। এ ছাড়া সামনের দিনে গ্রাম আদালতকে কিভাবে আরো কার্যকর ও শক্তিশালী করা যায়, সে বিষয়েও কথা বলেন তিন।
এরপর বক্তব্য রাখেন, কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সায়েম ইউসুফ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, মৃত্তিকা সমাজ কল্যান সংস্থার সভাপতি শহিদুল ইসলাম ভূইয়া, উষার শামসুজ্জামান তুহিন,সাংবাদিক কাজী মৃদুল,আব্দুল্লাহ বাশার।
এ ছাড়া উপস্থিত ছিলেন,কোটচাঁদপুর থানার ওসি তদন্ত আনসারুল্লাহ হক, কোটচাঁদপুর রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত কুমার, আদ্বদীন সংস্থার শাম্মি আক্তার,ওয়েভ ফাউন্ডেশনের ম্যানেজার তৌহিদুজ্জামান,সমাজ সেবার সুপার ভাইজার কহিনুর খাতুন,শিশু নিলয় ফাউন্ডেশনের হাফিজুর রহমান,আত্মবিশ্বাস আদালত হোসেন ও সাংবাদিক সুব্রত কুমার।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, গ্রাম আদালতের কোটচাঁদপুর উপজেলা সমন্বয়কারী লিপি আক্তার।