1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬৪ বার পঠিত

সওকত হোসাইন,স্টাফ রিপোর্টারঃ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পেজে প্রকাশিত ভিত্তিহীন, বানোয়াট, ষড়যন্ত্রমূলক ও মানহানিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আফসার উদ্দিন আফসু ও তাঁর পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৪টায় গাজীপুর সাংবাদিক পরিষদের হোতাপাড়া কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্যে আফসার উদ্দিন আফসু অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত আক্রোশে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তাঁর ও তাঁর বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর এবং সম্মানহানিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, আমাদের সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব তথ্যের কোনো সত্যতা নেই। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত পরিবারের সদস্যরা দাবি করেন, মিথ্যা তথ্য ছড়িয়ে তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park