1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

কুমিল্লার মেঘনায় তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, ভোগান্তিতে পরীক্ষার্থীরা

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার পঠিত

মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- কুমিল্লার মেঘনা উপজেলায় তীব্র বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। অপর দিকে এসএসসি পরীক্ষার্থীরাও চরম ভোগান্তির ও সমস্যার সম্মুখীনে পড়েছে।
অসহনীয় গরমের মধ্যে দিন-রাতের অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে ১৪ থেকে ১৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। দীর্ঘ সময় বিদ্যুৎহীনতায় অনেকেই প্রহর গুনছেন কখন আবার বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে ব্যবসা-বাণিজ্যে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন। বিদ্যুৎ না থাকায় অনেক দোকানপাট নির্ধারিত সময়ের আগেই বন্ধ করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা।

এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, সেবা কেন্দ্রে ঠিকমতো বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ জনগণ। অন্যদিকে বাসা-বাড়িতে ফ্রিজে সংরক্ষিত মাছ-মাংস নষ্ট হয়ে যাচ্ছে। গরমে অতিষ্ঠ হয়ে পড়ছেন শিশু ও বয়স্করা। অনেকেই চর্মরোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
এ বিষয়ে উপজেলা সাব-জোনাল অফিসের কর্মকর্তা (এজিএম) মোঃ আল মামুন (সবুজ) জানান, বর্তমানে দেশজুড়ে বিদ্যুৎ ঘাটতি রয়েছে। মেঘনা উপজেলায় চাহিদা অনুযায়ী প্রায় ১১ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হলেও সরবরাহ রয়েছে মাত্র ৫ মেগাওয়াট। ফলে ঘাটতি পূরণে বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park