1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

গাজীপুরের শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮৫ বছর পূর্তি

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২১৬ বার পঠিত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরের ঐতিহ্যবাহী শ্রীপুর সরকারি পাইলট উচ্চ দ্যিালয়ের ৮৫ বছর পূর্তি উপলক্ষে দিন ব্যাপি বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টায় বর্ণাঢ্য আনন্দ শুভাযাত্রার মধ্যদিয়ে শুরু হয়ে স্কুল প্রাঙ্গনে দিনভর চলে নানা আয়োজন। এতে অংশ নেন বিদ্যালয়ের প্রাক্তন ১ হাজার ৬২ জন কৃতি শিক্ষার্থী। প্রক্তন শিক্ষার্থীদের পদচারণায় উৎসব মুখোর হয়ে উঠে স্কুল প্রাঙ্গণ।

জানা যায়, ১৯৪২ সালে প্রতিষ্ঠিত শ্রীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় জ্ঞানের অলো ছড়াতে থাকে। পরবর্তীতে বিদ্যালয়টি পাইলট বিদ্যালয়ের মর্যাদা লাভ করে। ২০১৮ সালে বিদ্যালয়টি শ্রীপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের স্বীকৃতি লাভ করে। দীর্ঘ পথচলায় বিদ্যালয় থেকে হাজার হাজার শিক্ষার্থী মাধ্যমিক শিক্ষা জীবন শেষে উচ্চশিক্ষা লাভ করে দেশের
গুরুত্ব পূর্ণ স্থানে অধিষ্ঠিত। প্রাক্তন শিক্ষার্থীরা উদ্যোগী হয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
পূর্ণমিলনী অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে সদস্য সচিব অধ্যাপক সেলিম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্মৃতিচারণা মূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাবেক ছাত্র ও গাজীপুর-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব.) ডা. আজিজুল ইসলাম, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জি কে মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আবুল কাশেম মন্ডল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হাসান সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ১ হাজার ৬২ জন শিক্ষার্থী অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park