1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বারে বৈষম্যবিরোধী আন্দোলনে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১৫৩ বার পঠিত

মোঃ ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বারে গত ২০২৪ সা‌লের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলন চলাকালে গু‌লি‌তে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলার এজাহারভুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি ভানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন ভূঁইয়াকে (৬৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের সূর্যপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাকে কুমিল্লা আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালের ৪ আগস্ট দেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় দেবিদ্বারে বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মী‌দের সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। ওইদিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল। এ ঘটনায় কুমিল্লা আদালতে বিএনপি নেতা আবুল কাশেম এবং দেবিদ্বার থানায় নিহত রুবেলের মা হোসনেয়ারা বেগম বাদী হয়ে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন। উভয় মামলার এজাহারে হাজী জালাল উদ্দিন ভূঁইয়ার নাম অন্তর্ভুক্ত রয়েছে। পুলিশ জানায়, রুবেল হত্যা মামলার পাশাপাশি বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হামলা ও সহিংসতার ঘটনায় দায়ের হওয়া আরও একাধিক মামলার আসামি হিসেবেও হাজী জালালের নাম রয়েছে।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “হাজী জালাল উদ্দিন ভূঁইয়া রুবেল হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং দীর্ঘদিন পলাতক ছিলেন। বৃহস্পতিবার দুপুরে সূর্যপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park