1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

৪২তম দিনে গড়াল নন-এমপিও শিক্ষকদের লাগাতার অবস্থান

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: এ আর সাইফুল ইসলাম: এমপিওভুক্তির বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত ঢাকায় অবস্থানের ঘোষণা দেশের সকল সচল ও স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। “সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ”-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) ৪২তম দিনে গড়াল।

সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মোঃ সেলিম মিয়া। তিনি বলেন,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা এবং সরকার কর্তৃক সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির দাবি সরকার নীতিগতভাবে মেনে নিয়েছে।

তিনি আরও জানান, মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার সম্প্রতি ৩ হাজার নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দিয়েছেন। এর আগে গত ১৮ নভেম্বর সর্বদলীয় নন-এমপিও সংগ্রাম কমিটির সঙ্গে মতবিনিময় শেষে ২৬০০ প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল।

প্রধান সমন্বয়ক বলেন, ইতোমধ্যে নিম্নমাধ্যমিক, মাধ্যমিক স্কুল, কলেজ, উচ্চমাধ্যমিক কলেজ, ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পর্যায়ের জন্য জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ প্রজ্ঞাপন জারি হয়েছে। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নীতিমালা ও জনবল কাঠামো সংক্রান্ত ফাইল বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। দায়িত্বশীল কর্মকর্তারা চলতি সপ্তাহেই চূড়ান্ত প্রস্তুতি শেষে বিজ্ঞপ্তি প্রকাশের আশ্বাস দিয়েছেন।

এ প্রেক্ষিতে তিনি বলেন, “বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত আমরা সীমিত পরিসরে অবস্থান কর্মসূচি সচল রাখবো এবং ঢাকায় অবস্থান করেই প্রতিদিন জাতীয় প্রেসক্লাব থেকে অগ্রগতির বিষয়গুলো জাতির সামনে তুলে ধরবো। পাশাপাশি সচিবালয়ে আলোচনাও অব্যাহত থাকবে।”

আজকের কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—মূখ্য সমন্বয়ক অধ্যক্ষ দবিরুল ইসলাম,মূখ্য সমন্বয়ক অধ্যক্ষ মোঃ নাজমুছ সাহাদাত আজাদী,
সমন্বয়ক অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, সমন্বয়ক সুপার মোঃ ফরহাদ হোসেন বাবুল, সমন্বয়ক অধ্যক্ষ মোঃ আফতাবুল আলম,সমন্বয়ক প্রধান শিক্ষক আবু বক্কর মোঃ এরশাদুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন, পঞ্চগড় জেলা প্রতিনিধি এবং রাজশাহী জেলার মুস্তাকিম বিল্লাহ প্রমুখ।

বার্তা প্রেরক: অধ্যক্ষ মোঃ মুনিমুল হক,সাংগঠনিক সমন্বয়ক,সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park