1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে নতুন এসপি সৈয়দ রফিকুল ইসলাম

  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি: যশোর জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার ঘোষণা দিয়েছেন যশোরে নতুন পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেছেন,অপরাধ দমনে কোনো ছাড় নেই। পুলিশ মাঠে আছে, মাঠে থাকবে।রোববার দুপুরে যশোর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায়এসব কথা বলেন তিনি। দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়ে তিনি জেলার সামগ্রিক নিরাপত্তা,ভবিষ্যৎ পরিকল্পনা ও পুলিশি কার্যক্রম তুলে ধরেন।
সভায় এসপি সৈয়দ রফিকুল ইসলাম বলেন,থানার এসআই ও ফোর্সের সদস্যরা নির্ঘুম রাত কাটিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করেন, যা প্রশংসার দাবিদার। তিনি আরও বলেন,কেউ থানায় কাউকে না পেলে সরাসরি আমাকে ফোন করবেন। আমি নিজে ব্যবস্থা নেব।তাঁর ভাষায়,দায়িত্বশীল সাংবাদিকতা প্রশাসন ও জনগণের আস্থা বাড়ায়। অপেশাদার আচরণের কোনো জায়গা নেই।শহরের দীর্ঘদিনের যানজট নিরসনেও বিশেষ পরিকল্পনার কথা জানান তিনি। গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বাণিজ্যিক এলাকায় অবৈধ পার্কিং নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরসহ আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, রুহুমল আমিন,আহসান হাবীব, রাজিবুল ইসলাম, ইমদাদুল হক,কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত, ডিবির ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা, ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park