1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কুমিল্লায় ৯৪টি প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হচ্ছে বইমেলা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২১৬ বার পঠিত

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার: কুমিল্লায় ২৮ নভেম্বর (শুক্রবার) থেকে পাঠপ্রেমীদের জন্য সাজানো হচ্ছে ৯ দিনব্যাপী বই এক বইমেলা। আর এতে অংশ নিচ্ছে মোট ৯৪টি প্রকাশনা প্রতিষ্ঠান। মেলা আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান জেলা প্রশাসক মু. রেজা হাসান। ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এবারের বইমেলা নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ঐতিহাসিক টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে এ মেলা। ঢাকা থেকে ৭৪টি খ্যাতনামা প্রকাশনা, ১০টি সরকারি সংস্থা এবং কুমিল্লার ১০টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৯৪টি স্টল বসছে মেলায়। জেলা প্রশাসক জানান, বইমেলাকে প্রাণবন্ত করতে টাউনহল মাঠে প্রায় ১০০টি স্টল স্থাপন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বেলা সাড়ে ৩টায়, যেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সচিব মো. নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।মেলার প্রতিদিনের আয়োজনকে আরও আকর্ষণীয় করতে সন্ধ্যার পর থাকবে নানামুখী সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি কুইজ, বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় অংশ নেবে শিক্ষার্থী ও তরুণরা। আগামী ৬ ডিসেম্বর বেলা সাড়ে ৩টায় হবে সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেওয়ামত উল্যা ভূঁইয়া। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম জানান, দর্শনার্থীদের সুবিধায় সব স্টলকে কমপক্ষে ২৫% ছাড়ে বই বিক্রির অনুরোধ করা হয়েছে। পাঠপ্রেমীদের পদচারণায় কুমিল্লার টাউনহল মাঠ জমে উঠবে বইয়ের ভিন্নধর্মী এক উৎসবে—এমনটাই আশা আয়োজকদের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park