1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

ময়নামতি স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন বাসস’র প্রধান প্রতিবেদক দিদারুল আলম

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৬৪ বার পঠিত

কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ময়নামতি স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক মো. দিদারুল আলম। তিনি অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন কৃতি শিক্ষার্থী।
মঙ্গলবার (২৪ জুন) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা’র কলেজ পরিদর্শক প্রফেসর মো. নুরুন্নবী আলম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজ – এর জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্টানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০২৪ এর ৬৪(৪) ধারা অনুসারে জাতীয় বার্তা সংস্থা বাসস’র প্রধান প্রতিবেদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যুগ্ম সম্পাদক মো. দিদারুল আলমকে আজ অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন দিয়েছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সদস্য- উপজেলা নির্বাহী অফিসার মনোনীত অভিভাবক প্রতিনিধি মো. আবুল কালাম ও জেলা শিক্ষা অফিসার মনোনীত শিক্ষক প্রতিনিধি মো. ফরিদ আহম্মেদ।

দিদারুল আলম কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকার শাহদৌলতপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত আলী আহাম্মদ মৈশানের ছেলে।
দিদারের সহধর্মিনী ডেন্টাল সার্জন ডা. সৈয়দা ফারজানা আফরিন। এই দম্পতির দু’টি পুত্র সন্তান রয়েছে। (বাসস)

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park