1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুখ্যাত ডাকাত রয়েল সহ ৩ জন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৫২ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১০ মামলার আসামী কুখ্যাত ডাকাত রয়েল(৪৩) কে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গত ২২ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। ডাকাত রয়েল, উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর মিয়া বাড়ির মৃত শাহজাহান @ ছাওয়াল মিয়ার ছেলে।

থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশে অফিসার ইনচার্জ (তদন্ত) টমাস বড়ুয়ার নেতৃত্বে এসআই আল আমিন, এসাই জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্সসহ মাধবপুর ইউনিয়নে অভিযান চালায়। অভিযানে রয়েলকে , মাধবপুর গ্রামের মিয়া বাড়ি থেকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, দস্যুতা ,মাদক ও‌ দ্রুত বিচার আইন, ওয়ারেন্টসহ মোট ১০টি মামলা রয়েছে।

এছাড়া দ্রুত বিচার আইন , ডাকাতি ও মাদক মামলার আসামী একই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে ওহেদুল নবী (৩০) ও ডগ্রাপাড়া গ্রামের রেনু মিয়ার ছেলে মোঃ মামুন (৩৮) কে গ্রেফতার করে।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, তাদেরকে কুমিল্লা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park