1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

গাজীপুর ৩ আসনে ডাঃ বাচ্চু বিএনপি’র মনোনয়ন পাওয়ায়, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

শ্রীপুর গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে গাজীপুর ৩ আসনে অধ্যাপক ডাঃএস এম রফিকুল ইসলাম বাচ্চু বিএনপি’র মনোনয়ন পাওয়ায়, আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে,

৭ নভেম্বর শুক্রবার রাতে শ্রীপুর টেংরা রাস্তার মোড়ে আলোচনা ও দোয়া মাহফিলে শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক সদস্য রেজাউল করিম খোকনের সঞ্চালনায়, আলহাজ্ব হুমায়ুন কবির সরকারের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর ৩ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী , অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , শ্রীপুর পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আবুল মনসুর মন্ডল,
আরো উপস্থিত ছিলেন, সাবেক গাজীপুর জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক, শরিফ আহমেদ সিদ্দিকী ।সাফায়েত হোসেন আকন্দ, পৌর বিএনপির আহবায়ক সদস্য সাইফুল হক মোল্লা, বিল্লাল হোসেন ,মোঃ খোকন প্রধান, টিপু সুলতান,শ্রীপুর পৌর কৃষক দলের আহ্বায়ক শাহজাহান মিয়া , সদস্য সচিব, রাহাত হাসান জুয়েল, সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ,

এ সময় বক্তারা বক্তব্যে বলেন , গাজীপুর ৩ আসনে এই প্রথম আমাদের গাজীপুরের শ্রীপুরের সন্তান ধানের শীষে মনোনীত হয়েছেন, আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত , আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ,দলমত নির্বিশেষে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করব, ইনশাআল্লাহ। পরে দোয়া মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park