শ্রীপুর গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে গাজীপুর ৩ আসনে অধ্যাপক ডাঃএস এম রফিকুল ইসলাম বাচ্চু বিএনপি'র মনোনয়ন পাওয়ায়, আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে,
৭ নভেম্বর শুক্রবার রাতে শ্রীপুর টেংরা রাস্তার মোড়ে আলোচনা ও দোয়া মাহফিলে শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক সদস্য রেজাউল করিম খোকনের সঞ্চালনায়, আলহাজ্ব হুমায়ুন কবির সরকারের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর ৩ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী , অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , শ্রীপুর পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আবুল মনসুর মন্ডল,
আরো উপস্থিত ছিলেন, সাবেক গাজীপুর জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক, শরিফ আহমেদ সিদ্দিকী ।সাফায়েত হোসেন আকন্দ, পৌর বিএনপির আহবায়ক সদস্য সাইফুল হক মোল্লা, বিল্লাল হোসেন ,মোঃ খোকন প্রধান, টিপু সুলতান,শ্রীপুর পৌর কৃষক দলের আহ্বায়ক শাহজাহান মিয়া , সদস্য সচিব, রাহাত হাসান জুয়েল, সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ,
এ সময় বক্তারা বক্তব্যে বলেন , গাজীপুর ৩ আসনে এই প্রথম আমাদের গাজীপুরের শ্রীপুরের সন্তান ধানের শীষে মনোনীত হয়েছেন, আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত , আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ,দলমত নির্বিশেষে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করব, ইনশাআল্লাহ। পরে দোয়া মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।