1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

দেবিদ্বারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক মাসুদ, সদস্য সচিব শামিম

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৯২ বার পঠিত

হাজী মু. ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় আগামী ৬ মাসের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত ১৮ অক্টোবর ২০২৬ তারিখে কুমিল্লা উত্তর জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. গোলাম কিবরিয়া সরকার এবং সদস্য সচিব মো. মহিউদ্দিন মণির চৌধুরীর যৌথ স্বাক্ষরে এই কমিটির চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়। এর আগে কমিটির জন্য সুপারিশ করেন কুমিল্লা উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নোমান আহমেদ সরকার।
নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুস্তাফিজুর রহমান মাসুদ এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন সাইফুল ইসলাম শামিম। এছাড়াও জাহাঙ্গীর আলমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আহম্মেদ শুভকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য পদের মধ্যে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আব্দুল মতিন খান (সুমন), মাহবুব আলম ভূঁইয়া, মো. আব্দুল আউয়াল খান (বাদল), ফারুক আহম্মেদ, তপন সাহা, মনির ইসলাম খান, মো. শফিকুল ইসলাম রানা, আবুল হাসনাত নিপু, প্রফেসর হাকিম, মো. গিয়াস উদ্দিন পুলিশ, মো. মহসিন ও আলম ফরাজী। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জয়নাল হোসেন সরকার, মাহবুব আলম ও জনি সাহা।
দলীয় সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে কমিটিতে শামীম কাউছারকে মুখ্য সংগঠক এবং ২৪ জনকে সংগঠক ও ১১ জনকে সহ-সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ মোট ২১ জনকে কমিটির সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, আগামী ৬ মাসের মধ্যে দেবিদ্বারে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, বেগবান ও শক্তিশালী করতে এই কমিটি মাঠপর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park