1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন শরীয়তপুরের জিল্লুর রহমান মুকুল

  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৫৪৯ বার পঠিত

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) হিসেবে নিয়োগ পেয়েছেন নারায়নগন্জ আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট জিল্লুর রহমান মুকুল।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর মঞ্জরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি হয়। এদিন পৃথক প্রজ্ঞাপনে আরও ৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দিয়েছে সরকার।

শহরের জামতলা এলাকার বাসিন্দা, শরীয়তপুর জেলার সখিপুর থানার কাচিকাটা ইউনয়নের কৃতি সন্তান অ্যাডভোকেট জিল্লুর রহমান মুকুল । জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং আতিস দিপংকর বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম সম্পন্ন করে ২০০৭ সালে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিতে যুক্ত হন। তিনি দীর্ঘদিন নারায়ণগঞ্জ আদালতে দক্ষতার সহিত আইনপেশায় দায়িত্ব পালন করে আসছেন এবং ২০১২-১৩ সালে সমিতির কার্যনির্বাহী সদস্য ও ২০১৩-১৪ সালে সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবতীতে ২০১২ সালে সুপ্রিম কোট আইনজীবী সমিতিতে যোগদান করে দক্ষতার সহিত আইনপেশায় দায়িত্ব পালন করে আসছেন ।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park