1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে পৌর যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রায় বিএনপি নেতা ডাঃ বাচ্চু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

‘শ্রীপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে শ্রীপুর পৌর যুবদলের আয়োজনে শ্রীপুর বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এই শোভাযাত্রা বের করা হয়।

পৌর যুবদলের আহ্বায়ক সেলিম আহমেদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু তাহের প্রধান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান বক্তা ছিলেন গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন বেপারী।

প্রধান অতিথির বক্তব্যে ডা. বাচ্চু বলেন, “আগামী দিনের আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে রাজপথে থেকে দোসরদের মোকাবিলা করতে হবে।” প্রধান বক্তা আনোয়ার হোসেন বেপারী বলেন, “বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” শোভাযাত্রা ও আলোচনা সভায় স্থানীয় নেতাকর্মীদের উৎসবমুখর উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park