1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

শ্রীপুরে শিশু মাদরাসা ছাত্রীকে ফুসলিয়ে নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণের অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২২২ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ১০ বছরের এক মাদরাসা ছাত্রীকে ফুসলিয়ে নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা মো. জালাল (৪০) বৃহস্পতিবার রাতে শ্রীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাধখলা এলাকার বাসিন্দা মো. শামিম প্রধান (৩০) ২২ অক্টোবর সকালে শিশুটিকে ফুসলিয়ে জনৈক ফজলুর রহমানের নির্মাণাধীন চারতলা ভবনের নিচতলায় নিয়ে যায়।

এ সময় শামিম প্রধান শিশুটির পোশাক খুলে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং পরবর্তীতে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে পুরো ঘটনা তার বাবাকে জানায়। পরিবার থেকে আত্মীয়স্বজনের সঙ্গে পরামর্শ করে পরদিন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক পিপিএম বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়ার পর নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন সাদ্দাম বলেন, “শিশুটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে। অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তাঁরা দ্রুত আসামির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park