1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সীমানা পুনর্নির্ধারণ: ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা হাইকোর্টের

  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

হাইকোর্ট নির্বাচন কমিশনের (ইসি) সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন। আদালতের রায়ে বলা হয়েছে, বাগেরহাটে চারটি আসন বহাল থাকবে এবং গাজীপুরে একটি আসন কমানো হবে।

সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। হাইকোর্টের রায়ে বলা হয়– বাগেরহাটে চারটি সংসদীয় আসনই বহাল থাকবে এবং গাজীপুরে একটি আসন কমানো হবে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩০ জুলাই নির্বাচন কমিশন প্রাথমিকভাবে বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়। এরপর গত ৪ সেপ্টেম্বর ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। এতে গাজীপুরে একটি আসন বাড়িয়ে মোট ৬টি এবং বাগেরহাটে একটি আসন কমিয়ে মোট ৩টি করা হয়।

সীমানা পুনর্নির্ধারণ: কোন আসনে কী পরিবর্তনসীমানা পুনর্নির্ধারণ: কোন আসনে কী পরিবর্তন
ইসির এই প্রজ্ঞাপনের বিরোধিতা করে স্থানীয় রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো সর্বদলীয় সম্মিলিত কমিটি গঠন করে আন্দোলনে নামে। সর্বদলীয় সম্মিলিত কমিটি হরতাল, অবরোধ, অবস্থান ও বিক্ষোভসহ নানা কর্মসূচি চালিয়ে যায়।

গত ১৬ সেপ্টেম্বর বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখতে কেন নির্দেশনা দেওয়া হবে না এবং নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে আসন সংখ্যা চার থেকে তিনে কমানোর সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেন। এরপর আজ ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park