1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে গাজীপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৮০ বার পঠিত

সওকত হোসাইন, স্টাফ রিপোর্টারঃ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পেজে প্রকাশিত ভিত্তিহীন, বানোয়াট, ষড়যন্ত্রমূলক ও মানহানিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আফসার উদ্দিন আফসু ও তাঁর পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৪টায় গাজীপুর সাংবাদিক পরিষদের হোতাপাড়া কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্যে আফসার উদ্দিন আফসু অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত আক্রোশে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তাঁর ও তাঁর বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর এবং সম্মানহানিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, আমাদের সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব তথ্যের কোনো সত্যতা নেই। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত পরিবারের সদস্যরা দাবি করেন, মিথ্যা তথ্য ছড়িয়ে তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park