1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে অস্ত্রসহ স্বতন্ত্র এমপি প্রার্থীসহ আটক ৭

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২২৭ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ সাতজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে আছেন গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এনামুল হক মোল্লা।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী বরমী ইউনিয়নের বরকুল গ্রামে অভিযান চালায়। অভিযানে এনামুল হক মোল্লাসহ শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল ও তোফাজ্জলকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চারটি ওয়াকিটকি, চারটি বেটন, দুটি ইলেকট্রিক শক মেশিন, একটি হ্যামার নেল গান ও একটি ছুরি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, এনামুল হক মোল্লা দীর্ঘদিন ধরে সৌদি আরবের মক্কায় ব্যবসা করতেন। প্রায় ১৬ বছর পর ২০২৪ সালের শেষের দিকে তিনি দেশে ফেরেন। সেই দিনই হেলিকপ্টারে করে নিজ গ্রাম বরকুলে পৌঁছান তিনি। হেলিকপ্টারে আগমনের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং এলাকায় তাকে ঘিরে শুরু হয় নানা আলোচনা।

দেশে ফেরার পর তিনি ঘোষণা দেন যে, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। পরে মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। তার এই রাজনৈতিক অভিষেকের পর থেকেই এলাকায় অচেনা লোকজনের আনাগোনা ও রাতের বৈঠক নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়।

অভিযানের পর স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে যে, উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম এনামুল হক মোল্লার নিয়ন্ত্রণে ছিল। স্থানীয়দের অভিযোগ, দেশে ফেরার পর এনামুল হক মোল্লা এলাকায় আধিপত্য বিস্তার এবং নির্বাচনি প্রস্তুতির নামে সশস্ত্র বাহিনী গড়ে তোলার চেষ্টা করছিলেন।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আবদুল বারিক বলেন, যৌথবাহিনীর অভিযানে সাতজনকে আটক করা হয়েছে। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলো এনামুল হক মোল্লার নিয়ন্ত্রণেই ছিল। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park