1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

রাতভর দায়িত্ব শেষে সকালে হৃদরোগে পুলিশ সদস্যের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

মো. ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং থানায় কর্মরত এক পুলিশ সদস্য রাতভর দায়িত্ব পালন শেষে সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। শনিবার (৮ নভেম্বর) সকালে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত পুলিশ সদস্যের নাম মো. আশরাফ (৪৩)। তিনি বুড়িচং থানার আওতাধীন দেবপুর পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শিমরাইল গ্রামের মৃত কামরুল ইসলামের ছেলে। দেবপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম প্রধান জানান, কনস্টেবল আশরাফ রাতভর টানা ডিউটি শেষে সকালে অসুস্থতা অনুভব করেছিলেন পরে চিকিৎসার উদ্দেশ্যে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, বিষয়টি নিহতের পরিবারের সদস্যদের জানানো হয়েছে। মরদেহ কুমিল্লা পুলিশ লাইনে নেওয়া হবে, সেখানে পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই অকাল মৃত্যুতে বুড়িচং থানা পুলিশের সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park