1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যুবদল বিএনপি’র প্রধান সৈনিক কোটচাঁদপুরে, আবু বকর বিশ্বাস

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২৫৫ বার পঠিত

আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর: যুবদল বিএনপি’র প্রধান সৈনিক-সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করে দলের ভেতর গ্রুপিং লবিং করে ভেদাভেদ সৃষ্টি করা যাবে না। বিএনপি গণতন্ত্র ও আদর্শের রাজনীতিতে বিশ্বাসী। সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস।

(২৮ শে অক্টোবর) মঙ্গলবার বিকেলে কোটচাঁদপুর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে জাতীয়তাবাদের যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভ যাত্রা শেষে মেইন বাজার চত্বরে আলোচনা সভায় এ কথা বলেন তিনি ।

তিনি আরো বলেন, এদেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে যুবদল সব সময় অগ্রগামী ভূমিকা রেখেছেন। যুবদলকে আরো শক্তিশালী হতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র অবকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে যুবদলের ভূমিকা রাখতে হবে। কোটচাঁদপুর-মহেশপুরের মাটি বিএনপি’র ঘাঁটি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে ধানের শীষের মনোনয়ন দিবে তাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঝিনাইদাহ ৩ আসন উপহার দিতে হবে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শপথ নিয়ে আজ থেকে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে রিজাব ভোটব্যাংক গড়ে তুলুন। এদেশের মাটিতে আর ফ্যাসিবাদের পূর্ণবাসন করতে দেওয়া হবে না। যারা ফ্যাসিস্ট পূর্ণবাসন করার চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করা হবে।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান,সদস্য সচিব সেলিম রেজা মধু,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়ন আহামেদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোন্দকার আব্দুল্লাহ বাশার, যুগ্ম আহ্বায়ক রিপন শেখ প্রমুখ।

আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ আলম মামুন। এ সময় বিএনপি, যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবকদল,কৃষকদল, শ্রমিকদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park