আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর: যুবদল বিএনপি'র প্রধান সৈনিক-সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করে দলের ভেতর গ্রুপিং লবিং করে ভেদাভেদ সৃষ্টি করা যাবে না। বিএনপি গণতন্ত্র ও আদর্শের রাজনীতিতে বিশ্বাসী। সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস।
(২৮ শে অক্টোবর) মঙ্গলবার বিকেলে কোটচাঁদপুর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে জাতীয়তাবাদের যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভ যাত্রা শেষে মেইন বাজার চত্বরে আলোচনা সভায় এ কথা বলেন তিনি ।
তিনি আরো বলেন, এদেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে যুবদল সব সময় অগ্রগামী ভূমিকা রেখেছেন। যুবদলকে আরো শক্তিশালী হতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র অবকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে যুবদলের ভূমিকা রাখতে হবে। কোটচাঁদপুর-মহেশপুরের মাটি বিএনপি'র ঘাঁটি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে ধানের শীষের মনোনয়ন দিবে তাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঝিনাইদাহ ৩ আসন উপহার দিতে হবে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শপথ নিয়ে আজ থেকে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে রিজাব ভোটব্যাংক গড়ে তুলুন। এদেশের মাটিতে আর ফ্যাসিবাদের পূর্ণবাসন করতে দেওয়া হবে না। যারা ফ্যাসিস্ট পূর্ণবাসন করার চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করা হবে।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান,সদস্য সচিব সেলিম রেজা মধু,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়ন আহামেদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোন্দকার আব্দুল্লাহ বাশার, যুগ্ম আহ্বায়ক রিপন শেখ প্রমুখ।
আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ আলম মামুন। এ সময় বিএনপি, যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবকদল,কৃষকদল, শ্রমিকদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।