1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২২৩ বার পঠিত

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার: মুরাদনগর উপজেলার যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) ১১টায় বিদ্যালয়ে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন করা হয়। যাত্রাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক শিক্ষক কাজী হাবিবুর রহমান সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু কাউছার ভূঁইয়া সঞ্চালনায় বিদ্যালয়ের অভিভাবক শিক্ষক সমিতির (পিটিএ) সভাপতি, সুজন (সুশাসনের জন্য নাগরিক) কুমিল্লার মুরাদনগর উপজেলা শাখা সভাপতি ও সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, ইউপির সদস্য বাবুল মুন্সী, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মির্জা শহিদুল হাসান, ব্যাবসায়ী মোঃ আবদুস সালাম ভূঁইয়া সেলিম,যাত্রাপুর একে উচ্চ বিদ্যালয় অভিভাবক কমিটি সাবেক সদস্য সৈয়দ তৈয়বুর রহমান, মাওলানা হুমায়ুন কবির,শিক্ষক চন্দন দেব নাথ ও কামরুল হাসানসহ এলাকার ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। হাবিবুর রহমান বলেন, দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার প্রসার ঘটাতে হবে। শিক্ষকার্থীরাই দেশ গড়ার স্বপ্ন দেখেন। তোমরাই আগামীদিনের বাংলাদেশ। আবুল কালাম আজাদ বলেন,শিক্ষার্থীদের পড়াশোনায় মনযোগী হলে ভালো ফলাফল করা সম্ভব হয়ে উঠবে। আমাদের সকলের প্রত্যাশা এবং স্বপ্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিন সুফল বয়ে আসবে। মির্জা শহিদুল হাসান বলেন, তোমরা মোবাইল পরিচালনা করা যাবে না। তোমাদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে। আসন্ন পরীক্ষায় ভালো ফলাফল করে জীবনকে এগিয়ে নিতে হবে। সৈয়দ তৈয়বুর রহমান বলেন, বড়দের প্রতি শ্রদ্ধাশীল ও ছোটদের প্রতি স্নেহশীল হতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park