1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

দেবিদ্বারে শফিকুলের হত্যার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের ফাঁসির দাবি

  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১০৩ বার পঠিত

হাজী মু ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে বাঁশ-বেতের কারিগর শফিকুল ইসলাম (৪০) নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। শনিবার সকাল ১১টায় উপজেলার বারুর ও বারেরা-খোদাইচর এলাকার বাসিন্দারা খোদাইচর বটতলায় এ কর্মসূচি পালন করেন। মানববন্ধন থেকে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি, এমনকি ফাঁসির দাবি জানানো হয়।

মানববন্ধনে নিহত শফিকুল ইসলামের স্ত্রী নারগিস আক্তার কান্নাজড়িত কণ্ঠে ঘটনার বর্ণনা দেন। তিনি অভিযোগ করে বলেন, তাঁর স্বামীকে নিশাত জোর করে ঘর থেকে বের করে নিয়ে যায়। তিনি স্বামীকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলেও তাঁকে হুমকি দেওয়া হয় এবং মারধর করা হয়। পরে তিনি স্বামীকে আর বাঁচাতে পারেননি।

নারগিস আক্তার বলেন, আমি আমার স্বামীর প্রাণভিক্ষা চেয়েছিলাম। কিন্তু আমার কোনো কথা তারা শোনেনি। আমাকে মারধরও করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, অভিযুক্ত পরিবারের কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। প্রধান অভিযুক্ত লিমনের বিরুদ্ধেও অতীতে হামলার একাধিক অভিযোগ রয়েছে বলে দাবি করেন তাঁরা।
বক্তারা বলেন, শফিকুল হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। কোনো ধরনের প্রভাব বা টালবাহানা ছাড়াই দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
সমাজসেবক ময়নাল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন হাজী জাকির হোসেন মেম্বার, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম, কাইয়ুম বিএসসি, বিএনপি নেতা কাইয়ুম, নিহতের বড় ভাই নুরুল ইসলাম ও আকিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে আরো উপস্তিত ছিলেন, সাবেক মেম্বার আবুল কালাম আজাদ, মেহেদী হাসান, কালাম, ব্যাংকার ফারুক, শাহআলম, শাহজান, ইউনুস, আবুল হোসেন, শরীফ ও শাহিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park