1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে বিপুল হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোরে বহুল আলোচিত শহরের ষষ্টিতলাপাড়া এলাকার আশরাফুল ইসলাম বিপুল হত্যা মামলার অন্যতম আসামি ইমন (২২)কে মনিরামপুর থানার গোপীকান্তপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর রাত ১০টায় র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
র‌্যাব জানায়, ইমন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে বিপুল হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। এর আগে মামলার অন্য দুই আসামি রিয়াজ হোসেন বাপ্পী (২৮) ও রাজীব হোসেন (১৯)কে র‌্যাব-৬ গত ১৩ জুলাই গ্রেফতার করেছে।
জানা যায়,আশরাফুল ইসলাম বিপুলের সঙ্গে ইমন ও তার সহযোগীদের পূর্ব থেকেই শত্রুতা চলছিল। ঘটনার সূত্রপাত হয় ইমনের সহযোগী রিয়াজ হোসেন বাপ্পীর সাবেক স্ত্রী সুমাইয়া আক্তারকে ঘিরে। বাপ্পীর সঙ্গে সুমাইয়ার বনিবনা না হওয়ায় তাদের ডিভোর্স হয়। পরে সুমাইয়া আশরাফুল বিপুলকে বিয়ে করেন। এ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ আরও তীব্র হয়।
ঘটনার দিন চলতি বছরের গত ১২ জুলাই রাত ৯টার দিকে যশোর শহরের ষষ্টিতলাপাড়া এলাকায় আশরাফুল বিপুলকে ইমনসহ অন্যান্য আসামিরা পূর্বপরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।পরদিন তার মা কোতয়ালী মডেল থানায় মামলা করলে আসামিরা আত্মগোপনে চলে যায়
গ্রেফতারকৃত ইমনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park