1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

মেঘনার হরিপুর গ্রামে হাই স্কুল প্রতিষ্ঠা সংক্রান্ত মত বিনিময় সভা ও স্কুলের নামকরণের প্রস্তাব অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৪৩৫ বার পঠিত

মোঃ নাজিম উদ্দিন (মেঘনা) কুমিল্লা প্রতিনিধিঃ-কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নের হরিপুর গ্রামে হাই স্কুল প্রতিষ্ঠা সংক্রান্ত মত বিনিময় সভা ও স্কুলের নামকরণের প্রস্তাব অনুষ্ঠিত হয়েছে। গাজী মোঃ মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয় নামে শিক্ষা প্রতিষ্ঠানটির নাম করণ হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল ১১.৩০টায় হরিপুর “সালেহা সফর আনন্দ শিশু নিকেতন ও মাদ্রাসা” ভবন নিচ তলায় আয়োজিত মেঘনা উপজেলার হরিপুর গ্রামে হাই স্কুল প্রতিষ্ঠা সংক্রান্ত মত বিনিময় সভা ও স্কুলের নামকরণের প্রস্তাব অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

ড. মোঃ মফিজ উদ্দিন এর সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অবঃ) গাজী মোঃ মোজাম্মেল হক (বিপিএম-বার)।

মোঃ তাসমীম জামান মেরাজ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য ও স্কুলের নামকরণ প্রস্তাব রাখেন মুজাফফর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক জনাব মোঃ মুরাদ হোসেন মাস্টার।

এ সময় সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন বায়জিদ, মোঃ মুকবুল হোসেন মেম্বার, মোঃ নাজিম উদ্দিন ভূঁইয়া, মোঃ জামান মেম্বার, মানসুরা মেম্বার, মোঃ শাহবুদ্দিন সাব মিয়া, মোঃ আবুল হোসেন মেম্বার, মোঃ মান্নান মেম্বার, মোঃ কালু মিয়া, মোঃ শাহ আলম, সুনিরাম চন্দ্র দাস।

অনুষ্ঠান পরিচালনা করেন, মোঃ আশরাফ আলী মৃধা, মোঃ আল-আমিন, মোঃ তানভীর হাসান, মোঃ মাজেদুর রহমান, মোঃ নুরুল করিম শিপলু।

উক্ত স্কুলের নাম প্রস্তাবে সমর্থন, ধন্যবাদ জ্ঞাপন করেন গাজী মোঃ মোজাম্মেল হক (বিপিএম-বার)।

তিনি নিম্ন বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা মূলক আলোচনা করেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পরিচালিত হবে তা উপস্থিত সকলের মাঝে তুলে ধরেন।

১) আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা।
২) গাজী মোঃ সফর আলী মাষ্টারের ঐতিহাসিক ইচ্ছা।
৩) অনুকূল সময়ের পরে সম্ভাবনা হওয়া।
৪) এ বৎসর ২০২৬ সালেই শিক্ষদান শুরু।
৫) সর্বচ্চমানের শিক্ষাদান নিশ্চিত করা।
৬) শিক্ষক নিয়োগ হবে সর্বোচ্চ মানের।
৭) ২০২৬ সন ভর্তি ফি ও ড্রেস ফি এবং বেতন ফি।
৮) ২০২৭ সন বেতন ফি।
৯) ২০২৬ সনে ৬ষ্ট, ৭ম ও ৮ম শ্রেনীর শিক্ষাদান।
১০) ২০২৭ সনে নবম ও ২০২৮ সনে দশন শ্রেনী কার্যক্রম শুরু করবে। তিনি এ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park