1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মেঘনায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৯৫ বার পঠিত

মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা এবং বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করার লক্ষ্যে কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের ৬নং টিটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (২৬ আগষ্ট) সকাল ১০.টায় ৬নং টিটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৬নং টিটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, আবদুল গাফফার মুন্সী।

সভাপতির বক্তব্যে আবদুল গাফফার মুন্সী বলেন, ‘শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। অভিভাবকদের সচেতনতা ও নিয়মিত তদারকি শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ দিকনির্দেশনার লক্ষ্যে “অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী এ অনুষ্ঠানের আয়োজন অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ‘বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, তাদের নৈতিক শিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতাও অর্জন করতে হবে।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক ছাত্র মোঃ জহিরুল ইসলাম জহির, রফিকুল ইসলাম মাস্টার, আইনজীবী সহকারী নাজিম উদ্দিন রাজু, বিশিষ্ট ব্যবসায়ী মালেক বেপারী, আব্দুস সালাম মাস্টার, আসাদুল্লাহ মাস্টার, আব্দুর রহিম মেম্বার, রেজাউল করিম মেম্বার, মোঃ মঙ্গল আলী প্রধান, সহ-সভাপতি এবং দাতা সদস্য আব্দুস সাত্তার আবু হাসান, জয়নাল হাজারী, জিন্নত আলী, মোহাম্মদ রাজু আহমেদ, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দা শামীমা আক্তার লিলি এবং প্রধান শিক্ষক শাহনাজ পারভীন আরও অনেকেই।
অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি আবদুল গাফফার মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মোহাম্মদ মামুন অর রশিদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন, বীর মুক্তিযুদ্ধ আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা আঃ হাজী আসাদ উল্লাহ, সানাউল্লাহ মম্বার, জয়তাহার জয়া, জুলেখা মেম্বার, স্কুলের অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এ ছাড়ার স্কুলের সকল ছাত্র-ছাএী ও শিক্ষকদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

কর্মসূচিতে ছিলঃ- পবিত্র কোরআন তেলাওয়াত, প্রাক্তন শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ, অতিথিদের বক্তব্য ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park