1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মেঘনায় “মেঘনা উপজেলা মানবকল্যাণ সংগঠনের” আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা সফলভাবে সম্পন্ন

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১২৮ বার পঠিত

মোঃ নাজিম উদ্দিন, (মেঘনা) কুমিল্লা প্রতিনিধিঃ- কুমিল্লা জেলার মেঘনা উপজেলার সকলের অধিক জনপ্রিয় অরাজনৈতিক সামাজিক সংগঠন, মানবতার সেবায় নিবেদিত প্রাণ “মেঘনা উপজেলা মানবকল্যাণ সংগঠন” কর্তৃক আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রোগ্রামরি সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

২৫ এপ্রিল ২০২৬ইং (শনিবার) সারাদিন ব্যাপী সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত মেঘনা উপজেলার কান্দারগাঁওয়ে অবস্থিত ঐতিহ্যবাহী মুজাফফর আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা।

সর্বমোট প্রায় ৩২০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং পাশাপাশি প্রায় ৩২ জন গরীব রোগীরকে সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে চোঁখের ছানি অপারেশনের জন্য কুমিল্লা অন্ধ কল্যাণ সমিতিতে পাঠানো হয়েছে।

সেবা নেওয়া ব্যক্তিবর্গরা জানান, আমরা অনেকেই টাকার অভাবে সঠিক ভাবে চোখের চিকিৎসা করাতে পারাচ্ছিলাম না, এবং চোখের ছানি অপারেশন করাতে পারাচ্ছিলাম না, এই “মেঘনা উপজেলা মানবকল্যাণ সংগঠনের এমন উদ্যোগ নেওয়াতে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। মেঘনা উপজেলার সকল সামাজিক সংগঠন গুলোকে আমরা এমন মহতি উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই সংগঠনের ক্ষুদ্র প্রয়াসকে সফল করতে যাঁরা নানাভাবে শ্রম, সময়, অর্থ ও আন্তরিক সহযোগিতা প্রদান করেছেন—সকল শুভানুধ্যায়ী, চিকিৎসকবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা।
আপনাদের সহযোগিতা, ভালোবাসা ও মানবিক অংশগ্রহণই আমাদের এগিয়ে চলার প্রেরণা। মানুষ মানুষের জন্য—এই প্রত্যয়ে মানব কল্যাণ সংগঠন সবসময় পাশে থাকবে। তারা আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আমাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অত্র সংগঠনের প্রেসিডিয়াম সদস্য জনাব সাকিব মিয়াজী’র পরিচালনায় উক্ত চিকিৎসা সেবা অনুষ্ঠানে উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক মো.আমির হোসেন, প্রিন্সিপাল রেজাউল করিম, এস এম ওবায়েদ।
প্রেসিডিয়াম সদস্য জনাব রাইয়ান জহির, ইঞ্জিনিয়ার মহিউদ্দীন মুহিন, মো.মহসিন কবির, মো. মিজান ভূঁইয়া সবুজ, সাদিয়া ফারহানা, মো.ইব্রাহিম মিলন, রেদওয়ান রাসেল, ডঃ শাহাদাত।
সুদূর প্রবাস থেকে এই প্রোগ্রামে যুক্ত ছিলেন, ড. আশরাফুল আলম শরীফ, শফী উদ্দিন রিপন, নাজমুল হোসেন মামুন, সালমান সোহেল, রতন মিয়া প্রমুখ।

বিশেষ করে স্থানীয়ভাবে উপস্থিত ছিলেন, আবুবক্কর সিদ্দিক মেম্বার, ইমরান খাঁন, মোঃ শাহ জালাল, মাসুদুর রহমান, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো. মুরাদ হোসেন প্রমুখ।
এ সময় উক্ত সংগঠনের উপদেষ্টা মন্ডলী, প্রেসিডিয়াম সদস্য ও নির্বাহী সদস্যগণসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park