1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

‎মেঘনায় মুজাফফরআলী হাইস্কুল এন্ড কলেজে অবসরজনিত বিদায় নিলেন দুই শিক্ষক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১১০ বার পঠিত

মোঃ নাজিম উদ্দিন, ‎কুমিল্লা (মেঘনা) প্রতিনিধিঃ- ‎কুমিল্লার মেঘনা উপজেলায় কান্দারগাঁওয়ে অবস্থিত ঐতিহ্যবাহী মুজাফফরআলী হাইস্কুল এন্ড কলেজে আবেগঘন পরিবেশে আনুষ্ঠানিক ভাবে দুই শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

‎বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ইংরেজি শিক্ষক মোঃ মোখলেছুর রহমান ও গণিতের শিক্ষক মোঃ আহসান উল্লাহকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের উপস্থিতিতে সৃষ্টি হয় এক স্মৃতিময় পরিবেশ।

‎অনুষ্ঠানে বিদায়ী দুই শিক্ষক তাঁদের দীর্ঘ শিক্ষকতা জীবনের নানা স্মৃতি তুলে ধরেন। তাঁরা নিষ্ঠা, সততা ও শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধের কথা উল্লেখ করে কর্মজীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করেন। এ সময় শিক্ষার্থীরাও আবেগাপ্লুত হয়ে তাঁদের প্রিয় শিক্ষকদের সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করেন।

‎অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শামসুজ্জামান বলেন, এই দুই শিক্ষক শুধু পাঠদানেই নয় শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক গুণাবলি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের অবসর প্রতিষ্ঠানটির জন্য অপূরণীয় ক্ষতি হলেও তাঁদের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

‎বিদায়ী শিক্ষকরা তাঁদের বক্তব্যে সহকর্মী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জীবনের দীর্ঘ পথচলায় পাওয়া ভালোবাসার কথা স্মরণ করতে গিয়ে তাঁদের কণ্ঠ ভারী হয়ে আসে। পরিশেষে তাঁরা কর্মজীবনের অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park