1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মুরাদনগর সেন্ট্রাল স্কুলে ৪ শতাধিক শিক্ষার্থীদের মাঝে সিদ্ধ ডিম বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার: কুমিল্লার মুরাদনগর সেন্ট্রাল স্কুলে প্রায় চার শতাধিক শিক্ষার্থীদের মাঝে সিদ্ধ ডিম বিতরণ করা হয়েছে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত স্কুল ফিডিং কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৩০ নভেম্বর) সকাল ৭টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ খাদ্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন মুরাদনগর সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক জামাল হোসেন, সহকারী শিক্ষক জহিরুল হাসান, সৈয়দ আঃ হাই সিদ্দিকি, নজরুল ইসলামসহ আরও অনেকে। প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে এবং সুষম খাদ্য গ্রহণে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ডিম একটি সম্পূর্ণ পুষ্টিকর খাবার হওয়ায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন বলেন, এ ধরনের কর্মসূচি শিশুদের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তাদের স্কুলে নিয়মিত উপস্থিতিতেও ইতিবাচক প্রভাব ফেলে। অনুষ্ঠানটি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে। শেষে সকল শিক্ষার্থীর মাঝে সিদ্ধ ডিম বিতরণ করে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park