1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মনিপুর এডুকেয়ার স্কুল এন্ড কলেজের” নতুন শাখার শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২২৬ বার পঠিত

সওকত হোসাইন,স্টাফ রিপোর্টার : গাজীপুর সদর উপজেলা ভাওয়ালগড়ের মনিপুর বাজারে ” মনিপুর এডুকেয়ার স্কুল এন্ড কলেজের নতুন শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের মাঠে গত ২২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময়।৫ম শ্রেণির ছাত্র হাসান মাহমুদ এর কোরআন তেলাওয়াতের সূচনায়, অধ্যাপক মোঃ আমীর হোসেন আবুল’র সভাপতিত্বে,
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন,  গাজীপুর সরকারি মহিলা কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষাবিদ
মোঃ মোকছুদুর রহমান। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন রোভাপল্লী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ শরিফুল ইসলাম।
মারুফ হাসন,গণিত বিভাগ, সেন্ট্রাল বিঃ ঢাকা এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো  বক্তব্য রাখেন, রোভার পল্লী ডিগ্রী কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক, নুরে বিলকিস ম্যাডাম। রোভাপল্লী ডিগ্রী কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হান্নান।  সমাজকর্ম বিভাগের অধ্যাপক আব্দুস সবুর।প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রফেসর আব্দুস সালাম এবং প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ওসমান গনি।
আবু ছাইদ বিশিষ্ট ব্যবসায়ী ও সভাপতি মনিপুর বাজার জামে মসজিদ।
ডা: জাহাঙ্গীর আলম ভূইয়া। খন্দকার মুজিবুর রহমান। বিকেবাড়ি হোসনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক,মোঃ আঃ গফুর মাষ্টার।
অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক
বিশ্বজিৎ সরদার।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হাজী আলমাছ কাজী কারিমিয়া মাদ্রাসা এতিমখানা ও মোহাম্মদিয়া জামে মসজিদের প্রতিষ্ঠাতা, আলহাজ্ব আলমাছ কাজী। গাজীপুর সাংবাদিক পরিষদের কোষাধ্যক্ষ, সাংবাদিক মোঃ সওকত হোসাইন। ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহবায়ক সদস্য, জাহিদ খাঁন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, অত্র প্রতিষ্ঠানটির পড়াশোনার গুণগত মান যদি ভালো হয় তাহলে কোন লিফলেট, ব্যানার, পোষ্টারের প্রয়োজন হবে না, এখান থেকে ভালো ফলাফল নিয়ে যারা বের হয়ে যাবে তারাই হবে এই বিদ্যালয়ের প্রচার এবং প্রসারের একমাত্র মাধ্যম। তিনি আশা ব্যক্ত করেন যে এই প্রতিষ্ঠান থেকে আদর্শ, নৈতিকতা, চরিত্রবান ও দেশপ্রেমিক তৈরী হবে।
প্রতিষ্ঠাতা ও পরিচালক, প্রফেসার আব্দুস সালাম বলেন, “আমরা যে সকল শিক্ষক দ্বারা পাঠদান করাই, তাঁরা  যে যেই বিভাগের শিক্ষক  তাকে ওই  বিভাগের উপর পাঠদান করতে হয়,  এক বিভাগে টিচার দ্বারা অন্য কোন বিভাগের ক্লাস করতে দেওয়া হয় না। তাতে বছর শেষে ছাত্রদের ভালো মন্দ রেজাল্টের দায়বদ্ধতা তারই উপর বর্তায়”।
ভারপ্রাপ্ত অধ্যাক্ষ শামীম মৃধা বলেন, ” আমরা বাচ্চাদেরকে শুধু পাঠ্য বইয়ে সীমাবদ্ধ রাখিনা। আমরা তাদের নিয়ে সমাবেশ করি, “বলি দেখো বর্তমানে যা ঘটছে, প্রত্যেকটা বিষয় পর্যবেক্ষণ করবা। সেখানে জানার অনেক কিছু আছে। কিভাবে কাজ করতে হয়, কিভাবে মানুষের সেবা করতে হয় তা শিখবা” অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ”  প্রতিষ্ঠান তো  আরো আছে কি জন্য আপনার বাচ্চাদেরকে আমাদের প্রতিষ্ঠানে দিবেন? এই জন্য যে যাতে আমরা মানবিক মূল্য বোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। অনুষ্ঠানে অতিথীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। পরিশেষে হাজী আলমাছ কাজী কারিমিয়া মাদ্রাসা এতিমখানা এর মোহতামিম মাওলানা আসাদুজ্জামান (নূরী) দা. বা. এর ফাতেহা পাঠ ও দোয়া এবং বিশেষ মোনাজাতে৷ র মাধ্যমে প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানটি সুন্দরভাবে সুসম্পাদিত হওয়ায় এডুকেয়ার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পিরচালক, প্রফেসর ওসমান গনি উপস্থিত সকল অতিথি বৃন্দদের, অভিভাবকদের ও ছাত্র ছাত্রীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park