1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন দেবিদ্বারের কৃতিসন্তান ইব্রাহীম খলিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১০৬ বার পঠিত

মোঃ ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে মাদ্রাসা ক্যাটাগরিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর গ্রামের কৃতিসন্তান মোঃ ইব্রাহীম খলিল। তার এ সাফল্যে শিক্ষা অঙ্গনে সৃষ্টি হয়েছে আনন্দ ও গর্বের অনুভূতি।

তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রহ.) ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হিসেবে দীর্ঘদিন ধরে দক্ষতা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে শিক্ষকতা করে আসছেন। শিক্ষার্থীদের কাছে তিনি একজন আদর্শ, নিবেদিতপ্রাণ ও অনুপ্রেরণাদায়ী শিক্ষক হিসেবে সুপরিচিত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষরিত ফলাফল বিবরণীর মাধ্যমে তার এই সম্মানজনক অর্জনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, এর আগেও তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে প্রশংসা কুড়িয়েছেন।

শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক দক্ষতা, নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ, সৃজনশীল প্রশ্ন প্রণয়ন, ডিজিটাল কনটেন্ট প্রস্তুত, মাল্টিমিডিয়ার কার্যকর ব্যবহার, গবেষণামূলক প্রকাশনা এবং শিক্ষার্থীদের কাছে পাঠ উপস্থাপনের দক্ষতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মানদণ্ডের ভিত্তিতে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়।

এ কৃতিত্ব অর্জনে মোঃ ইব্রাহীম খলিল মহান আল্লাহ তায়ালার দরবারে শোকরিয়া আদায় করেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সবার দোয়া কামনা করেন“। তার এ সাফল্যে দেবিদ্বারবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park