1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের স্মরণসভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

আসগর সালেহী, চট্টগ্রাম: বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল তিনটায় চট্টগ্রামের দ্য কিং অব চিটাগং ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মির্জা আব্বাস। বক্তব্যে তিনি বলেন, “ডাকসুর নির্বাচনকে ঘিরে আমার মাথায় আসে না এত ভোট জামায়াত-শিবির পেল কোথা থেকে। তারা তলে তলে আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে কাজ করেছে। অথচ প্রতিটি সমাবেশে তারা বলে আওয়ামী লীগকে কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসরদের পুনর্বাসন করার চেষ্টা করছে। গতকালের ডাকসু নির্বাচন তার জ্বলন্ত প্রমাণ।”
স্মরণসভায় সভাপতিত্ব করেন সাবেক রাষ্ট্রদূত ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহবুবুর রহমান শামীম, আব্দুল্লাহ আল নোমানের পুত্র সাঈদ আল নোমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বাবুর সুশীল বড়ুয়া, এরশাদ উল্লাহ, প্রফেসর ড. সিদ্দিক আহমদ চৌধুরী, এডভোকেট বদরুল আনোয়ার, আবু সুফিয়ান, একরামুল করিম, আলহাজ সালাউদ্দিন, কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারসহ অসংখ্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park