1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

বার্ষিক পরীক্ষা বাঁচাতে প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ স্থগিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৭ বার পঠিত

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা জানান, প্রাথমিক সহকারী শিক্ষকদের তিনটি ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বাস্তবায়ন পরিষদ ও সংগঠন ঐক্য পরিষদের আন্দোলন অব্যাহত থাকলেও, শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাময়িক বিরতি নেওয়া হচ্ছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রোববার থেকে বার্ষিক পরীক্ষাসহ তৃতীয় প্রান্তিক মূল্যায়ন নির্বিঘ্নে চলতে দেওয়ার জন্য সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শাটডাউন কর্মসূচি স্থগিত থাকবে। পরীক্ষা শেষ হওয়ার পর আন্দোলনের পরবর্তী ধাপ ঘোষণা করা হবে আলোচনার মাধ্যমে। এরই মধ্যে কর্মবিরতির কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হওয়ায় অভিভাবকদের মধ্যে অসন্তোষ বাড়ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কঠোর অবস্থান নেয় এবং বৃহস্পতিবার শিক্ষক নেতাসহ উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষককে ‘প্রশাসনিক কারণে’ বদলি করে। এ অবস্থায় শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের ক্ষতির কথা বিবেচনা করেই তারা আন্দোলনের কর্মসূচি আপাতত স্থগিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park