1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস, কার্যকর হবে সেপ্টেম্বর থেকে

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২০১ বার পঠিত

বাংলাদেশের টেলিযোগাযোগ সেবার মান নিম্নমানের হওয়ায় বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে একটি নতুন কোয়ালিটি অব সার্ভিস বেঞ্চমার্ক তৈরি করা হয়েছে। যার ফলে ফোরজি ব্যবহারকারীদের জন্য সর্বনিম্ন ডাউনলোড গতি ১০ এমবিপিএস নির্ধারণ করা হয়েছে।

একই সঙ্গে নতুন নীতিমালায় কলড্রপ হার কমানো, ডেটা সংযোগের স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সেবাদাতাদের মাসিক রিপোর্টিং বাধ্যতামূলক করার মাধ্যমে গ্রাহকসেবা উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সভায় মোবাইল অপারেটর, এনটিটিএন এবং আইএসপি সেবাদাতাদের জন্য এটি পাশ হয়।

জানা গেছে, নতুন নীতিমালা আন্তর্জাতিক মান অনুসরণ করে তৈরি, যেখানে ড্রাইভ টেস্টের মাধ্যমে অপারেটরদের ফোরজি সেবা পরীক্ষা করা হবে। এ ছাড়া, কলড্রপের হার কমানো, ভয়েস ও ডেটা সেবার স্থিতিশীলতা নিশ্চিত করা এবং নেটওয়ার্কের বিভিন্ন সূচকের মান বাড়ানো হয়েছে।

বিটিআরসি জানিয়েছে, আগের বেঞ্চমার্ক সময়োপযোগী ছিল না। তাই এটি বাস্তবসম্মত করে হালনাগাদ করা হয়েছে। নতুন নির্দেশনার আওতায় কল সেটআপ সাকসেস রেট নেটওয়ার্ক পর্যায়ে ৯৯ শতাংশ এবং জেলা-উপজেলা পর্যায়ে ৯৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে। কলড্রপ হার টুজি নেটওয়ার্কে সর্বাধিক ১ শতাংশ এবং উপজেলা পর্যায়ে ১.৫ শতাংশ সীমিত থাকবে।

ফোরজি সংযোগ সফলতার হার নেটওয়ার্কে ৯৯ শতাংশ এবং জেলা পর্যায়ে ৯৮.৫ শতাংশ থাকতে হবে। গড় ব্যবহারকারী ডাউনলোড স্পিড নেটওয়ার্কে কমপক্ষে ৩.৫ এমবিপিএস এবং জেলা পর্যায়ে ২.৫ এমবিপিএস হতে হবে।

ড্রাইভ টেস্টে ভয়েস সেবায় কল সেটআপ সাফল্যের হার ৯৮ শতাংশ বা তার বেশি, কলড্রপ ২ শতাংশের মধ্যে এবং ভোল্ট ব্যবহারকারীর মান সূচক ন্যূনতম ৩.৫ নির্ধারণ করা হয়েছে। ডেটা সেবায় ডাউনলোড ও আপলোড স্পিড যথাক্রমে ১০ এমবিপিএস ও ২ এমবিপিএস নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া, তদারকিতে অপারেটরদের মাসিক রিপোর্টিং বাধ্যতামূলক করা হয়েছে। এই সূচকগুলো তিনটি ভাগে বিভক্ত— অ্যাক্সেসিবিলিটি (নেটওয়ার্কে প্রবেশ ও কল সেটআপ), রিটেইনেবিলিটি (সংযোগ ধরে রাখার সক্ষমতা) এবং নেটওয়ার্ক ইন্টিগ্রিটি (নেটওয়ার্কের সার্বিক দক্ষতা)। বিটিআরসি প্রতিটি সূচকের ফলাফল মাসভিত্তিক গড় করে নেটওয়ার্ক, জেলা ও উপজেলা স্তরে আলাদাভাবে পর্যবেক্ষণ করবে। এ ছাড়া, সবচেয়ে খারাপ পারফর্ম করা ৫০টি সেলের তালিকা আলাদাভাবে জমা দিতে হবে।

ফিক্সড ইন্টারনেট ও টেলিফোনি সেবায়ও নতুন মান নির্ধারণ করা হয়েছে। ফিক্সড টেলিফোনে কলড্রপ সর্বাধিক ১ শতাংশ, কল সেটআপ ৯৯ শতাংশ এবং কল সংযোগ সময় সর্বোচ্চ ৬ সেকেন্ডের মধ্যে সীমিত থাকবে। ইন্টারনেট সেবায় লোকাল ট্র্যাফিকের সংযোগ সময় সর্বোচ্চ ২৫ এমএস, ডেটা হারানো ১ শতাংশ নেটওয়ার্ক প্রাপ্যতা ৯৯ শতাংশ এবং গ্রাহকের ডাউনলোড-আপলোড স্পিড সাবস্ক্রাইব করা গতির কমপক্ষে ৯৫ শতাংশ নিশ্চিত করতে হবে।

নতুন নীতিমালায় গ্রাহক অভিযোগ সমাধানও কঠোরভাবে নির্ধারণ করা হয়েছে। নেটওয়ার্ক-সংক্রান্ত নয় এমন অভিযোগ ২৮ দিনের মধ্যে সমাধান করতে হবে। গ্রাহকসেবা সেন্টারে আসা ৯০ শতাংশ কল ৪০ সেকেন্ডে এবং সব কল ৯০ সেকেন্ডের মধ্যে রিসিভ করতে হবে। যুগান্তর প্রতিবেদন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park