1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি: ঢামেক পরিচালক

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৯১ বার পঠিত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি জানান, নুরের সবশেষ সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে।

রোববার (৩১ আগস্ট) সকালে হাসপাতালে মো. আসাদুজ্জামান বলেন, নুরুল হক নুর বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তাঁর শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হলেও এখনও কিছু শারীরিক জটিলতা রয়েছে।

ঢামেক হাসপাতালের পরিচালক বলেন, নাকের হাড় ভেঙে যাওয়া, চোয়ালের হাড় ভেঙে যাওয়া, চোখে আঘাত এবং মস্তিষ্কে রক্তক্ষরণ—এই চারটিই নুরের মূল সমস্যা। তবে চিকিৎসার ফলে মস্তিষ্কের রক্তক্ষরণ ধীরে ধীরে কমে আসছে।

মো. আসাদুজ্জামান আরও বলেন, সিটিস্ক্যানের সর্বশেষ রিপোর্ট ভালো এসেছে। নুর এখনও কিছুটা ট্রমায় থাকলেও ধাপে ধাপে তাঁর অবস্থার উন্নতি হচ্ছে।

এ সময় ঢামেক পরিচালক বলেন, ছয় সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নুরের চিকিৎসা চলছে। তাঁর সার্বিক অবস্থা চিকিৎসকেরা নিয়মিত পর্যবেক্ষণ করছেন।

গত শুক্রবার রাত ৯টার দিকে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরসহ বেশ কয়েকজন নেতা-কর্মী। ঘটনাস্থল থেকে নুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সংগঠনটির নেতা-কর্মীরা। ইত্তেফাক ডিজিটাল

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park