1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভাকে গাকৃবি শিক্ষক সমিতির শুভেচ্ছা ও অভিনন্দন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি,গাজীপুর: গণতান্ত্রিক চেতনা,জনগণের প্রত্যাশা ও অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (২০২৬) এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বিজয়ের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) শিক্ষক সমিতি আনন্দিত ও উদ্বেলিত। গত ১৮ ফেব্রুয়ারি (বুধবার) শিক্ষক সমিতির ২০২৬ এর কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এক অভিনন্দন বার্তায় গাকৃবি শিক্ষক সমিতির পক্ষ থেকে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নতুন মন্ত্রিসভার সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়। অভিনন্দন বার্তায় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন, জনগণের রায়ে গঠিত নতুন সরকার দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করবে এবং শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনখাতে যুগান্তকারী ইতিবাচক পরিবর্তন আনবে এটাই সবার প্রত্যাশা।বার্তায় আরও বলা হয়, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদক্ষ ও সুনিপূণ নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুপ্রতিষ্ঠিত হবে যার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি দেশব্যাপী সুশাসনের সুবাতাস প্রবাহমান থাকবে। গণতন্ত্রের এ বিজয়ে দেশের জনগণের আস্থা ও অবিচল বিশ্বাসের শতভাগ পূরণ করবে তারেক রহমানের এ সরকার এমন আশাবাদও ব্যক্ত করেন তাঁরা। এ প্রসঙ্গে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম বলেন, “নতুন সরকার শিক্ষা ও গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করবে এটাই আমাদের প্রত্যাশা। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, একাডেমিক স্বাধীনতা এবং গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি পেলে তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকশিত হবে। একই সঙ্গে কর্মসংস্থানমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে আমরা বিশ্বাস করি।” অন্যদিকে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী বলেন, “গণরায়ের মাধ্যমে গঠিত নতুন সরকার দেশের উন্নয়ন ও কল্যাণে একটি ইতিবাচক অধ্যায় সূচনা করবে এটাই আমাদের প্রত্যাশা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park