1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেশে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, যা জননিরাপত্তার জন্য উদ্বেগজনক – হাসনাত আবদুল্লাহ।

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৬৮ বার পঠিত

মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- এই সরকারের অনেক গুণ, এক উপজেলায় তিন মাসে চার খুন। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। রবিবার (১৭ মে) দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলা মাঠে অনুষ্ঠিত পদযাত্রা ও নতুন সদস্য যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

দেশে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, যা জননিরাপত্তার জন্য উদ্বেগজনক হাসনাত আবদুল্লাহ। তিনি প্রশ্ন রেখে বললেন, ‘তিন মাসে যদি এক উপজেলায় চার খুন হয়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কি করেন?’ একই সঙ্গে তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজ দপ্তরের কাজের পরিবর্তে অন্য মন্ত্রণালয়ের বিষয়ে নাক গলাচ্ছেন, ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।

পদযাত্রা ও নতুন সদস্য যোগদান অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ এর হাত ধরে মেঘনা উপজেলার বিভিন্ন দলের এক শতাধিক নতুন সদস্য মেঘনা উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করেন।

অনুষ্ঠানে মেঘনা উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান সমন্বয়কারী এম কে রশীদের সভাপতিত্বে ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা সদস্য মাওলানা শওকত আদনানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মূখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ-সহ স্থানীয় এনসিপির নেতাকর্মীগণ।

আয়োজনেঃ- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লা জেলা ও কুমিল্লা -১ (দাউদকান্দি-মেঘনা)

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park