
ফারুক হোসাইন জনি কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বারে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৬নং ওয়ার্ডের জনগণেকে ঐক্যবদ্ধ করতে (০৮ মে) শুক্রবার বাদ মাগরিব হামলাবাড়ি দক্ষিণ পাড়া থেকে বাংলাদেশের জামায়াতে ইসলামীর মনোনিত সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মাওলানা মো: রফিকুল ইসলাম এর নিজ বাড়িতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা, জনাব মো: হারুন অর রশীদ এর সভাপতিত্বে, মো: আনোয়ার হোসেনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দীন পীরজাদা মাওলানা অহিদ উদ্দিন সালেমী এবং ৬নং ওয়ার্ডের গন্যমান্য, সামাজিক ব্যক্তিবর্গ, নিজ বাড়ির মুরুব্বি ও ছোট,বড় সকলেই উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে আসন্ন উপজেলার পৌর নির্বাচনকে সামনে রেখে দল-মত নির্বিশেষে মাওঃ রফিকুল ইসলামকে কাউন্সিলর হিসেবে এলাকাবাসীর নিকট দোয়া ও সমর্থন কামনা করেন।
এসময় বক্তারা বলেন, মাওঃ রফিকুল ইসলাম একজন (ডিগ্রি) মাদ্রাসার ধর্মীয় শিক্ষক ও ঈমাম এটা তার একমাত্র পরিচয় নয়, তিনি এই এলাকার কৃতিসন্তান। বিশেষ করে ৬নং (ওয়ার্ড) হামলাবাড়ি,বালিবাড়ি, বারেরা চরের মানুষের প্রতি আলাদা করে টান এবং সামাজিক উন্নয়ন মূলক কর্মকাণ্ডের সাথেও তার নিবিড় সম্পৃক্ততা রয়েছে, সেটাই তার বড় পরিচয়। এইজন্য তিনি এ এলাকার যোগ্য একজন প্রার্থী। তাই সকল ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে তার পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।