1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বারে নাশকতার মামলায় দুই নিষিদ্ধ আওয়ামী সেচ্চাসেবক লীগ নেতা আটক

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৯০ বার পঠিত

মোঃ ফারুক হোসাইন জনি, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নাশকতার মামলায় গ্রেপ্তারপূর্বক দুই নিষিদ্ধ আওয়ামী সেচ্চাসেবক লীগ নেতাকে জেল হাজতে প্রেরণ করেছে দেবিদ্বার থানা পুলিশ।

শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক পূর্বক রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন, মোঃ এমদাদুল হক (৪৪), সে উপজেলার সুবিল গ্রামের মৃতঃ আব্দুল হাকিম মিয়ার পুত্র। সে সুবিল ইউনিয়ন সেচ্চাসেবক লীগের আহবায়ক। অপরজন নাজমুল হাসান (২৫), সে পৌরসভার ইকরা নগরীর মোঃ জালাল মিয়ার পুত্র। সে পৌর সেচ্চাসেবক লীগের সদস্য।

উল্লেখ্য গত (৩১ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার মাধাইয়া থেকে খাদঘর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে নাশকতা চেষ্টা করলে, ওই ঘটনায় দেবিদ্বার পুলিশ বাদী হয়ে (মামলা নং ১) করে। মামলার পূর্বের আটককৃত আসামীদের স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে জড়িত থাকায় তাদের আটক করা হয়েছে বলে জানান পুলিশ।

এ বিষয় দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সারোয়ার হোসেন বলেন, নির্বাচনে সামনে রেখে কার্যকর্ম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা রোধে পুলিশের বিশেষ অভিযানে সেচ্চাসেবক লীগের দুই নেতাকর্মীকে আটক পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park