1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিলঃ দেবিদ্বার আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার, থানায় নাশকতার মামলা

  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২০২ বার পঠিত

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার অংশে ঝটিকা মিছিলের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে এক ঝটিকা মিছিল বের করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা পালিয়ে যায়। পরে রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবুবকর হত্যা চেষ্টা মামলায় এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়েরকৃত মামলায় শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়ে‌ছে।

গ্রেপ্তারকৃতরা হলো, গুনাইঘর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে যুবলীগ কর্মী মো. জালাল (২৮);
ওয়াহেদপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন সরকারের ছেলে ও সুবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল আমিন সরকার (৩৮); বুড়িরপাড় গ্রামের মোহর আলীর ছেলে আওয়ামী লীগ কর্মী হরমুজ মুহুরী (৫০) এবং একই গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মোশারফ হোসেন (৫৪);
সাবেরপুকুরপাড় গ্রামের গোলাম মোস্তফার ছেলে ছাত্রলীগ সদস্য গোলাম কিবরিয়া (২২); বরাট গ্রামের মো. সেলিমের ছেলে যুবলীগ সদস্য মো. সুজন (২৬); পদ্মকোট গ্রামের মজিবুর রহমানের ছেলে জামাল হোসেন (৪৭) এবং একই গ্রামের মৃত মনছুর আলীর ছেলে আবুল কালাম ভোলা (৪০); বক্রিকান্দি গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে মো. রেজাউল করিম (২৭); দক্ষিণ ভিংলাবাড়ী গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে পৌর যুবলীগের সহসভাপতি আল আমিন (৪২); একই গ্রামের মো. সৃজান (১৮), মো. সফিকুল ইসলাম (২৩) এবং ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বিল্লাল হোসেন (৪৪)।

এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসান ইনচার্জ (ওসি) সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, নাশকতার পরিকল্পনায় জড়িত থাকায় ১১ জনকে এজহারভূক্ত আসামি ও আরো অজ্ঞাত ১০/১৫ জন সহ মোট ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এতে ৬ জন আসামিকে আটক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবুবকর হত্যা চেষ্টা মামলায় ৭জনসহ ১৩ আসামিকে কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park