1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাছুরসহ গাভী জবাই মাংস ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ২২৭ বার পঠিত

আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুরঃ ​জনস্বাস্থ্যের হুমকি ও পশুর সুরক্ষা উপেক্ষা করে বাছুরসহ গাভী জবাই করে মাংস বিক্রির দায়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে এক মাংস ব্যবসায়ীকে জরিমানা ও মাংস জব্দ করে মাটি চাপা দিয়ে নষ্ট করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২ মে) সকালে উপজেলার সাফদারপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়।

​গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাফদারপুর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।স সময় মো. ফজলুর রহমান নামে এক মাংস ব্যবসায়ী আইন ও মানবিকতা বিসর্জন দিয়ে ভ্রুণসহ (বাছুর) একটি পশু জবাই করেছেন। পশুর মাংসের মান নিয়েও গুরুতর অসংগতি পরিলক্ষিত হয়।
​তৎক্ষণাৎ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১’-এর ২৪ ধারায় অভিযুক্ত ব্যবসায়ীকে ১৫,০০০ (পনের হাজার) টাকা নগদ জরিমানা করা হয়।

​অভিযান চলাকালীন জব্দকৃত প্রায় ২৫ কেজি অস্বাস্থ্যকর ও অবৈধ মাংস জননিরাপত্তার স্বার্থে জনসম্মুখে গর্ত করে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। প্রশাসনের এই কঠোর অবস্থানে অসাধু ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

​অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.সোহেল রানা বলেন
​”জনস্বাস্থ্য রক্ষা এবং পশুর সুরক্ষা নিশ্চিত করতে আমরা আপসহীন। বাছুরসহ পশু জবাই করা কেবল আইনত দণ্ডনীয় অপরাধই নয়, বরং চরম অমানবিকতা। বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং ভোক্তাদের নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিতে আমাদের এই ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।” ​সাফদারপুর বাজারে প্রশাসনের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। সাধারণ ক্রেতাদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে কিছু অসাধু সিন্ডিকেট প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অসুস্থ ও নিয়মবহির্ভূত পশু জবাই করে আসছিল। আজকের এই অভিযানের ফলে বাজারে শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park