1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে চাটখিলে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৯৫ বার পঠিত

হাছান অহমাদ,নোয়াখালী প্রতিনিধিঃ জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে চাটখিলে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান মহাখালীর আয়োজনে অনুষ্ঠানটি বাস্তবায়ন করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পুষ্টি সপ্তাহ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে চাটখিল পৌর শহরে একটি র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শহীদুল আহমেদ নয়ন, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার, নার্স, সাংবাদিক ও স্বাস্থ্য কর্মীসহ বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ।
র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ডাঃ শহীদুল আহমেদ নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপিকা ডাঃ তিথি আজিজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন, এস এই মোহাম্মদ অহিদুল্লাহ, চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ প্রান্ত কুমার পাল।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন আমাদের আগামী প্রজন্মের প্রাত্যহিক জীবনে পুষ্টির সুষম বিন্যাসের মাধ্যমে সুস্থ সবল এবং স্বাভাবিক নতুন প্রজন্ম গড়ে উঠবে, এ বিষয়ে প্রশাসন ও সরকার কাজ করছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ শহীদুল আহমেদ নয়ন পুষ্টি সপ্তাহ উপলক্ষে আগামী এক সপ্তাহের বিভিন্ন কর্মসূচী উপস্থাপন করেন।
চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত আর বক্তব্যে বলেন, শিশু জন্মের পর থেকে প্রত্যেক মাকে সন্তানের পুষ্টির বিষয়ে সচেতন করতে হবে, পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল-কলেজ মাদরাসার সামনে অপুষ্টিকর এবং অস্বাস্থ্যকর কোন খাদ্যদ্রব্য যেন বিক্রি না হয় সে বিষয়ে প্রশাসনের মাধ্যমে নজরদারি রাখার অনুরোধ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park