1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

গৌরীপুর ও দাউদকান্দী রোডে বোরাক মাদানী পরিবহন বন্ধের দাবীতে মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮১ বার পঠিত

আজ বৃহস্পতিবার ১১সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে অবৈধ ও রোড পারমিট বিহীন এবং বিআরটিসি বাসের প্রতিবন্ধকতা সৃষ্টি কারী গৌরীপুর ও দাউদকান্দী রোডে বোরাক মাদানী পরিবহন বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় লোকজন, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধী, পরিবহন শ্রমিক, ড্রাইভার ও পরিবহন সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেছেন।

উল্লেখ্য, গৌরীপুর ও দাউদকান্দী রোডে বোরাক মাদানী পরিবহন দীর্ঘদিন ধরে চলাচল করছে, যা অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এছাড়া এই পরিবহনটি রোড পারমিট ছাড়া ফিটনেসবিহীন বাস দিয়ে ব্যপরোয়াভাবে পরিচালিত হচ্ছে, যা আইনগতভাবে অনুমোদিত নয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেছেন,পরিবহন লাইনটির বর্তমান পরিচালনায় রয়েছে ফেরদৌস, যিনি বিগত আওয়ামী সরকারের আমলে এমপি শামীম ওসমান ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের ঘনিষ্ঠজন। অবৈধ ভাবে চলাচলের কারণে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি ও সরকারকে বড় ধরনের রাজস্ব ও অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

বক্তারা সরকারের কাছে অবিলম্বে এই পরিবহন বন্ধ করে আইনি ব্যবস্থা গ্রহণ করার জোর দাবী জানান যাতে সড়কে স্বাভাবিক যান চলাচল ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তবে এতে পরিবহন শ্রমিক ড্রাইভার ও সংশ্লিষ্টরা বলেন এ বিষয়ে সরকারি পদক্ষেপ না হলে আমরা ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park